দিল্লির রামকৃষ্ণ মিশনকে আরও ৮২ বর্গমিটার জমির অনুমোদন দিল কেন্দ্র

দিল্লির রামকৃষ্ণ মিশনকে আরও ৮২ বর্গমিটার জমির অনুমোদন দিল নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পাহাড়গঞ্জ এলাকায় মিশনের পাশেই একটি ছোট জমি রয়েছে। মিশনের পক্ষ থেকে এই জমিটি বরাদ্দ করার জন্য অনুরোধ করা হয়েছিল। অনেক দিন ধরেই এই জমিটি ফাঁকা পড়ে রয়েছে। অবৈধ কব্জা ও অনৈতিক গতিবিধিও হচ্ছে। এখন সমাজ কল্যাণের জন্য সেই জমিটি মিশন কর্তৃপক্ষকে দেওয়া হল। দিল্লি রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শান্তাত্মানন্দ সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। আশ্রমের দু’টি অংশের মধ্যে সংযোগের ক্ষেত্রে এই জমিটি খুবই কার্যকরী। অনেক দিন ধরেই মিশন কর্তৃপক্ষ এই জমিটি পাওয়ার জন্য অনুরোধ করছিল। এ দিন সরকার তাতে সিলমোহর বসাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১৯:২৭
Share:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement