LPG Shortage

হরমুজ় প্রণালী খোলায় আশার আলো, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের উপর বিধিনিষেধ শিথিল করল কেন্দ্র

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বাণিজ্যিক ও নন-ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের সরবরাহ প্রাক্-সঙ্কট স্তরে ফিরিয়ে আনা হয়েছে এবং একলপ্তে সরবরাহ স্বাভাবিক চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৮:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ওয়াশিংটন-তেহরান যুদ্ধবিরতি কার্যকরের পরে হরমুজ় প্রণালী দিয়ে তেল এবং গ্যাসবাহী জাজাজ চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলপিজির বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহের উপর বিধিনিষেধ শিথিল করল কেন্দ্রীয় সরকার।

Advertisement

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাণিজ্যিক ও নন-ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের সরবরাহ প্রাক্-সঙ্কট স্তরে ফিরিয়ে আনা হয়েছে এবং একলপ্তে এলপিজি সরবরাহ স্বাভাবিক চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে তেল সংস্থাগুলি (ওএমসি) হোটেল-রেস্তরাঁ এবং অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সক্ষম হবে।

সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে জারি করা ওই বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিবের দাবি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি এবং হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচলে অনিশ্চয়তার আবহে গৃহস্থালির গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যেই বাণিজ্যিক এলপিজি সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ার কারণে সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। তবে সেই সঙ্গেই জানানো হয়েছে যে, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের তথ্য তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) সংগ্রহ ও সংরক্ষণ করতে থাকবে। নজরদারি ও সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে তিনটি সরকারি ওএমসির মধ্যে একটি অভিন্ন ডেটাবেসও তৈরি করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement