Hyderabad Incident

বিয়ে ভেঙে যাওয়ায় রাগ, বাড়িতে ডেকে নিজের রক্ত যুবতীর শরীরে ঢুকিয়ে দিলেন এইচআইভি আক্রান্ত যুবক!

২২ বছর এক যুবতীর রক্তে এইচআইভি ‘পজ়িটিভ’ ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই যুবতীর সঙ্গে কিছুদিন আগে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। পরে তা ভেঙে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৩:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এইচআইভি আক্রান্ত যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না পাত্রীর বাবা-মা। বিয়ে ভেঙে যাওয়ার রাগে যুবতীর শরীরে নিজের রক্ত প্রবেশ করিয়ে দিলেন যুবক! ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পোচারাম আইটি থানা এলাকায়।

Advertisement

২২ বছর ওই যুবতীর রক্তে এইচআইভি ‘পজ়িটিভ’ ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই যুবতীর সঙ্গে দিন কয়েক আগে এক যুবকের বিয়ে ঠিক হয়। তবে পরে জানা যায়, ওই যুবকের বাবা-মা এইচআইভি আক্রান্ত। সেই কারণে তাঁর পুত্রেরও এইচআইভি পরীক্ষা করান। রিপোর্ট ‘পজ়িটিভ’ আসে। সেই খবরে ভেঙে পড়েন পাত্রীর বাবা-মাও। ভেবেচিন্তে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন তাঁরা।

পাত্রীপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওই যুবক। পুলিশ সূত্রে খবর, গত ১১ মার্চ যুবতীকে বাড়িতে ডেকেছিলেন অভিযুক্ত। তার পরে কোনও উপায়ে নিজের রক্তই যুবতীর শরীরে ঢুকিয়ে দেন। ওই যুবক যে হেতু এইচআইভি আক্রান্ত, সেই কারণে যুবতীও একই রোগের শিকার হন।

Advertisement

যুবতীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে তারা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বর্তমানে ওই যুবতী হাসপাতালে ভর্তি। এই ঘটনার ষড়যন্ত্রে ওই যুবকের সঙ্গে আর কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement