’৬৫-র স্মরণে নেই

এক পদ এক পেনশন নিয়ে এখনও অধরা সমাধান সূত্র। তাই আজ ১৯৬৫-র ভারত-পাকিস্তান যুদ্ধের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান বয়কট করলেন প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ। বস্তুত, যে সেনাদের কৃতিত্বে হাজি পির পাস-এর ওই জয় এসেছিল, তাঁদের একটা বড় অংশই আজ ইন্ডিয়া গেটের এই অনুষ্ঠান বয়কট করায় অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০২:৫৭
Share:

এক পদ এক পেনশন নিয়ে এখনও অধরা সমাধান সূত্র। তাই আজ ১৯৬৫-র ভারত-পাকিস্তান যুদ্ধের পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান বয়কট করলেন প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ। বস্তুত, যে সেনাদের কৃতিত্বে হাজি পির পাস-এর ওই জয় এসেছিল, তাঁদের একটা বড় অংশই আজ ইন্ডিয়া গেটের এই অনুষ্ঠান বয়কট করায় অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

আড়াই মাস ধরে এক পদ এক পেনশনের দাবিতে অবস্থান বিক্ষোভ-অনশন করছেন প্রাক্তন সেনারা। সরকার বিষয়টি নিয়ে বারবার সক্রিয় হওয়ার কথা বললেও এখনও তা কার্যকর হয়নি। সূত্রের খবর, এক পদ এক পেনশন নীতিতে কিছু বিষয়ে এখনও নীতিগত আপত্তি রয়েছে অর্থ মন্ত্রকের। কাল রাত পর্যন্ত প্রাক্তন সেনা ও কেন্দ্রের প্রতিনিধিরা বৈঠক করলেও সমাধানে পৌঁছনো যায়নি। আন্দোলনকারীরা আগেই

বলেছিলেন, আজকের মধ্যে সমাধান না বেরোলে তাঁরা অনুষ্ঠান বয়কট করবেন। তবে অনেকে আশা করেছিলেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে আজ ইন্ডিয়া গেটের অনুষ্ঠানে কোনও আশার কথা শোনাবেন প্রধানমন্ত্রী। কিন্তু তা-ও না হওয়ায় হতাশা বেড়েছে। প্রায় প্রতিদিন যে ভাবে প্রাক্তন সেনারা এই বিক্ষোভে যোগ দিচ্ছেন, তাতে অস্বস্তি বাড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement