Poisoned Deaths

মূক ও বধির পুত্রকে বিষ খাইয়ে বিষ খেলেন মা! মুর্শিদাবাদে জোড়া মৃত্যুতে শোরগোল, কারণ খুঁজছে পুলিশ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধুনিয়া গ্রামের বাসিন্দা দোলন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। ছেলে অভিজিৎ জন্ম থেকেই মূক এবং বধির ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অভাবের সংসার। সেই অবসাদে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়া মা এবং যুবক পুত্র। এমনই দাবি গ্রামবাসীর। শুক্রবার মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া গ্রামে শোরগোল। মা-ছেলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দোলন রায়। বয়স ৫১ বছর এবং অভিজিৎ রায় (২৬)। সম্পর্কে তাঁরা মা-ছেলে। পরিবারে তাঁদের আর কেউ নেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধুনিয়া গ্রামের বাসিন্দা দোলন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। ছেলে অভিজিৎ জন্ম থেকেই মূক এবং বধির ছিলেন। মা-ছেলের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। গ্রামবাসীদের একাংশের দাবি, গত কয়েক দিন ধরে দু’জনে মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার দুপুরে ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষ খান দোলন।

Advertisement

গোঙানির শব্দ শুনে কয়েক জন প্রতিবেশী তাঁদের বাড়িতে ঢোকেন। তাঁরাই উদ্যোগ নিয়ে মা-ছেলেকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। দোলনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু পুত্রের মৃত্যুর কি ছু ক্ষণ পরে তিনিও মারা যান।

গ্রামবাসীরা জানিয়েছেন, পুলিশি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত শেষ দেহ গ্রামে আনা হলে তাঁরাই শেষকৃত্য সম্পন্ন করবেন। কারণ, মৃতদের পরিবারে আর কেউ নেই। অন্য দিকে, মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, খোঁজখবর করে দেখছে কান্দি থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement