Iran-Israel-US Conflict

‘গ্রহণযোগ্য নয়’! আবু ধাবির পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দায় ভারত, কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ

আবু ধাবির সংবাদমাধ্যম দফতর জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের পরিধির বাইরে ছিল একটি বৈদ্যুতিক জেনারেটর। ড্রোন হামলার ফলে তাতে আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১১:৪৭
Share:

আবু ধাবির পরমাণুকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা। ছবি: রয়টার্স।

আরব আমিরশাহির পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা করল ভারত। বিবৃতি দিয়ে জানিয়েছে, রবিবারের এই হামলা ‘একেবারেই মানা যায় না’। এই ধরনের হামলার ফলে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। তারা দুই পক্ষকেই কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর জন্য আবেদন করেছে।

Advertisement

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, ‘আরব আমিরশাহির বারাকাহ্‌ নিশানা করে যে হামলা হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। এ ধরনের পদক্ষেপ মানা যায় না। ভয়ঙ্কর উত্তেজনা ছড়াতে পারে। আমরা এখনই এ সব বন্ধ করার ডাক দিচ্ছি এবং আলোচনা ও কূটনীতির পথে ফেরার আর্জি জানাচ্ছি।’ সংবাদসংস্থা এএনআই এই বিবৃতি প্রকাশ করেছে।

আবু ধাবির আল ধাফরা অঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে বলে খবর। আবু ধাবির সংবাদমাধ্যম দফতর জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের পরিধির বাইরে ছিল একটি বৈদ্যুতিক জেনারেটর। ড্রোন হামলার ফলে তাতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। প্রকল্পের কোনও ক্ষতি হয়নি। বিকিরণের মাত্রা একই রয়েছে। এই ঘটনার নিন্দা করেছে আরব আমিরশাহি। তাদের আঙুল ইরানের দিকেই। তবে সরাসরি নাম না নিয়েই বলেছে, এ ধরনের ‘সন্ত্রাসী হামলার’ জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের।

Advertisement

এই আবহে আরব আমিরশাহির পাশে দাঁড়াল ভারত। প্রসঙ্গত, গত শুক্রবার আরব আমিরশাহি সফরে গিয়েছিলেন মোদী। ছ’দিনের বিদেশ সফরের সূচনা করেন যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ার দেশে গিয়ে। পেট্রোপণ্য এবং রান্নার গ্যাস পেতে ভারত চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারতে বিনিয়োগের ‘মউ’ ঘোষণা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement