BrahMos Missile

ভারতের থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী আমেরিকার ঘনিষ্ঠ পশ্চিম এশিয়ার এক দেশ! চলছে আলোচনা

রাশিয়া-ভারত যৌথ উদ্যোগে তৈরি ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের চারটি সংস্করণ রয়েছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, যুদ্ধবিমান এবং স্থলবাহিনীর ভ্রাম্যমাণ বা স্থায়ী লঞ্চার থেকে সেগুলি ব্যবহার করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:০৭
Share:

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। —ফাইল চিত্র।

‘অপারেশন সিঁদুর’-এর পরে ক্রমশ আন্তর্জাতিক অস্ত্রের বাজারে বাড়ছে রাশিয়া-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের চাহিদা। এ বার ভারতের থেকে সেই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরশাহি আলোচনা শুরু করেছে বলে সংবাদসংস্থা রয়টার্সের প্রকাশিত খবরে দাবি।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কয়েক মাস আগেই জানানো হয়েছিল, ব্রহ্মস বিক্রির বিষয়ে সরকারি স্তরে ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইন্দোনেশিয়া সরকারও সে কথা জানিয়েছিল। পরবর্তী সময়ে ব্রাজিল, ভিয়েতনাম, তাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চিলির মতো দেশের সঙ্গেও ওই সুপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন) ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা হয়েছে নয়াদিল্লির। এ বার সেই তালিকায় যুক্ত হল সংযুক্ত আরব আমিরশাহির নাম।

রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি নয়াদিল্লির ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের চারটি মূল সংস্করণ রয়েছে। সেগুলি যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ যুদ্ধবিমান এবং স্থল বাহিনীর লঞ্চার থেকে ছুড়তে পারে সেনা। এর নির্মাণকারী সংস্থার নাম ‘ব্রহ্মস এরোস্পেস লিমিটেড’। শব্দের প্রায় তিন গুণ বেশি গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বর্তমানে ভারতীয় সেনার হাতে থাকা ‘ব্রহ্মস মার্ক-১’-এর পাল্লা ৪৫০ কিলোমিটার। সম্প্রতি যৌথ উদ্যোগে ৮০০ কিলোমটার ‘ব্রহ্মস মার্ক-২’ নির্মাণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে নয়াদিল্লি ও মস্কোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement