Mens Health Warning Sign

পেশা-পরিবার সামলাতে গিয়ে নিজের খেয়াল রাখছেন না, ৫ লক্ষণ পুরুষদের জন্যও বিপজ্জনক হতে পারে

মহিলাদের মধ্যে রোগ নিয়ে কিছুটা সতর্কতা থাকলেও, পুরুষদের অনেকেই এ নিয়ে উদাসীন। কারও আবার চিকিৎসকের কাছে যাওয়া নিয়ে অনীহা থাকে। কিন্তু শরীরও জানান দেয়, তার অসুস্থতার কথা। শুধু বুঝে নেওয়া প্রয়োজন সেই ইঙ্গিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংসার, পরিবার সামলাতে গিয়ে পুরুষেরা অনেক সময় নিজের দিকে নজর দেন না। মাথা ব্যথা, জ্বর, কাশি, ক্লান্তি, পা ফোলার মতো সমস্যা থাকলেও এড়িয়ে যাওয়ার মানসিকতা থাকে অনেকেই। মহিলাদের মধ্যে রোগ নিয়ে কিছুটা সতর্কতা থাকলেও, পুরুষদের অনেকেই এ নিয়ে উদাসীন। কারও আবার চিকিৎসকের কাছে যাওয়ায় অনীহা থাকে। কিন্তু শরীরও জানান দেয় তার অসুস্থতার কথা। শুধু বুঝে নেওয়া প্রয়োজন সেই ইঙ্গিত।

Advertisement

আচমকা ওজন কমে বা বেড়ে যাওয়া

হঠাৎ করে কোনও নির্দিষ্ট ডায়েট ছাড়া ওজন কমছে? কিংবা স্থূলত্ব বাড়ছে? ওজন কমলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো প্রয়োজন। হঠাৎ করে ওজন বৃদ্ধি বা হ্রাসের নেপথ্যে থাকতে পারে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা।

Advertisement

পায়ের পাতা ফুলছে?

অনেক ক্ষণ পা ঝুলিয়ে বসে টানা কাজ করলে, পা সামান্য ফুলে যায়। তবে সেই সমস্যা যদি বাড়ে, গোড়ালি থেকে পায়ের পাতা বেশি ফুলতে শুরু করে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। হার্ট এবং কিডনির সমস্যার এটি একটি লক্ষণ। লিভারের সমস্যা হলেও এমনটা হতে পারে।

নাক ডাকা: নাক ডাকার বিষয়টিকে সকলের লঘু ভাবে দেখেন। এই নিয়ে ঠাট্টা, মস্করা চললেও, চিকিৎসকের কাছে যাওয়ার কথা অনেকেই ভাবেন না। চিকিৎসকেরা সতর্ক করছেন নাকডাকার নেপথ্যে স্লিপ অ্যাপনিয়া (ঘুমের সময় কিছু ক্ষণের জন্য মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়) থাকলে আর তার চিকিৎসা না হলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

মেজাজ বিগড়ে যাওয়া: নিজের মনমেজাজের দিকে নজর দেওয়া প্রয়োজন। আচমকা মেজাজ বদল হলে, কথায় কথায় রেগে উঠলে বা বিষণ্ণ বোধ করলে, হঠাৎ করেই কোনও কাজ করতে ভাল না লাগলে সতর্ক হওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement