Arrested with Fake Notes

মালদহের যুবককে পাকড়াও করতেই মিলল এক লক্ষ টাকার জাল নোট! ধৃতের সাত দিনের পুলিশি হেফাজত

জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং এই জাল নোট চক্রের নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২১:৩১
Share:

— প্রতীকী চিত্র।

এক লক্ষ টাকার জালনোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার শমসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বাদল শেখ। তিনি মালদহ জেলার মোথাবাড়ি থানার পূর্ব তোফিগ্রাম এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে ধুলিয়ানের কলাবাগান ঘাট এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন বাদল। গোপন সূত্রে খবর পেয়ে শমসেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় বাদলকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সব নোটই ছিল ৫০০ টাকার।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং এই জাল নোট চক্রের নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আন্তঃজেলা জালনোট চক্রের যোগ থাকতে পারে। সোমবার ধৃত বাদলকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement