HIV

ব্লাড ব্যাঙ্কের রক্তে এইচআইভি! সাত দিন পর ‘পজ়িটিভ’ রিপোর্ট এল থ্যালাসেমিয়া আক্রান্ত সাত বছরের শিশুর! ঝাড়খণ্ডে চাঞ্চল্য

ছোট থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত সাত বছরের শিশু। সময়ে সময়ে ‘ব্লাড ট্রান্সফিউশন’ করাতে হয়। তা করতে গিয়েই এ বার এইচআইভি-তে আক্রান্ত হল সে। কারণ, অভিযোগ, ব্লাড ব্যাঙ্কের রক্তেই নাকি এইচআইভি ছিল!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২০:০৭
Share:

এইচআইভি-তে আক্রান্ত সাত বছরের শিশু। —ফাইল চিত্র।

ছোট থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত সাত বছরের শিশু। সময়ে সময়ে ‘ব্লাড ট্রান্সফিউশন’ করাতে হয়। তা করতে গিয়েই এ বার এইচআইভি-তে আক্রান্ত হল সে। কারণ, অভিযোগ, ব্লাড ব্যাঙ্কের রক্তেই নাকি এইচআইভি ছিল!

Advertisement

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসায় এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। রাঁচী থেকে পাঁচ সদস্যের একটি দলও ঘটনার তদন্তে চাইবাসায় গিয়েছে শনিবার।

ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার। শিশুটির পরিবারই দাবি করে, ব্লাড ব্যাঙ্কের রক্তে এইচআইভি ছিল। এর পরেই এই অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য আধিকারিক সুশান্ত মাঝি জানান, শীঘ্রই রিপোর্ট জমা দেবে ওই কমিটি।

Advertisement

এক সপ্তাহ আগে এইচআইভি ধরা পড়ে শিশুটির শরীরে। সুশান্ত বলেন, ‘‘শিশুটি মানঝারি থানা এলাকার বাসিন্দা। ওর শরীরে এইচআইভি ধরা পড়েছে। তবে ব্লাড ব্যাঙ্কের রক্ত থেকেই সে আক্রান্ত হয়েছে কি না, তা এখনই স্পষ্ট নয়। কারণ এইচআইভি সংক্রমণের আরও নানা কারণ থাকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement