Archana Nag

যৌনতার ফাঁদে ফেলে হাতান লক্ষ লক্ষ টাকা, অর্থ তছরুপের মামলায় ইডির হাতে ধৃত সেই অর্চনা

ওড়িশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকে মঙ্গলবার গ্রেফতার করল ইডি। প্রভাবশালীদের যৌনতার জালে জড়িয়ে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৩৬
Share:

আর্থিক তছরুপের মামলায় এ বার অর্চনা নাগকে গ্রেফতার করা হল। ফাইল চিত্র।

আর্থিক তছরুপের মামলায় এ বার ওড়িশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রভাবশালীদের যৌনতার জালে জড়িয়ে তাঁদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গত অক্টোবর মাসে অর্চনাকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে সম্প্রতি অর্চনাকে হেফাজতে নিয়েছিল ইডি। মঙ্গলবারই সেই হেফাজতের মেয়াদ শেষ হয়। মঙ্গলবার আর্থিক তছরুপের মামলায় অর্চনাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

হেফাজতে থাকাকালীন অর্চনা তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছে ইডি। জেরা পর্বে মুখ খুলছেন না অর্চনা। যার জেরে ব্যাহত হচ্ছে তদন্তপ্রক্রিয়া। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইডির দাবি অস্বীকার করেছেন অর্চনার আইনজীবী।

প্রভাবশালীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্চনা লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। সহজে টাকা রোজগারের জন্যই এই কারবার চালাতেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই কারবারে অর্চনার স্বামী জগবন্ধু চাঁদও জড়িত বলে অভিযোগ। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

অর্চনা ও তাঁর স্বামীর গ্রেফতারের পর থেকেই এই ঘটনায় একের পর এক তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের হদিস পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। অর্চনা ও তাঁর স্বামী জগবন্ধুকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement