Constitution Amendment Bill

‘যাঁরা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন, মেয়েরা তাঁদের ক্ষমা করবে না’, আসন বিন্যাস নিয়েও বার্তা মোদীর

মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন বিন্যাস নিয়ে লোকসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “মহিলা সংরক্ষণ বিল নারীদের ক্ষমতায়নে দেশকে নতুন দিশা দেখাবে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:১২
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৫ key status

আসন বিন্যাস নিয়েও বার্তা

লোকসভার আসন বিন্যাসের ক্ষেত্রে কোনও বৈষম্য হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি দেশের কোন রাজ্য— তা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানে হোক— কারও উপর অবিচার হবে না।”

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২৬ key status

‘সকলেই সুবিধা হারাবে’

মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য তিনি রাজনৈতিক সুবিধা পেলেও পেতে পারেন বলে জানিয়েছেন মোদী। একই সঙ্গে তিনি জানান, এই ‘সংস্কারের কাজ’ তিন দশক ধরে স্থগিত হয়ে থাকলে সাধারণ মানুষ এবং সব দল সুবিধা হারাবে।

Advertisement
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:২০ key status

কৃতিত্ব চান না মোদী!

মহিলা সংরক্ষণ বিল পাশের কৃতিত্ব চান না প্রধানমন্ত্রী মোদী। মোদী জানান, মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য তিনি কোনও কৃতিত্ব চান না। কোনও নেতা এর কৃতিত্ব নিতে চাইলে তিনি পাতা জু়ড়ে বিজ্ঞাপনও দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:১৩ key status

কল্যাণ-মোদী দ্বৈরথ

মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীর বক্তৃতার সময় উঠে দাঁড়িয়ে কিছু বলছিলেন তৃ়ণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে বসতে বলেন স্পিকার ওম বিড়লা। তার পরেই স্পিকারের উদ্দেশে মোদী বলেন, “ওঁকে (কল্যাণ) বলতে দিন। ওখানে (পশ্চিমবঙ্গ) ওঁকে কেউ কিছু বলতে দেন না।”

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:১০ key status

‘বন্ধু’ অখিলেশকে ধন্যবাদ

সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব মোদীর অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা ওবিসি পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিলে মোদী জানান, তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হলেও সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। তার পরেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে মোদী জানান, তিনি কখনও কখনও মুলায়ম-পুত্রের সমর্থন পান।

Advertisement
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:০৫ key status

‘২৫-৩০ বছর আগে বাস্তবায়িত হওয়া উচিত ছিল’

মহিলা সংরক্ষণ বিল ২৫-৩০ বছর আগেই পাশ হওয়া উচিত ছিল বলে মতপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, নানা বাহানা দিয়ে এই বিল পাশ করাতে বিলম্ব করা হয়েছে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৫৭ key status

‘মেয়েরা ক্ষমা করবে না’

লোকসভায় মোদী বলেন, “যাঁরা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন, মেয়েরা তাঁদের ক্ষমা করবে না।” বিরোধিতার জন্য তাঁদের ‘দীর্ঘ সময় ধরে মূল্য চোকাতে’ হবে বলেও জানান তিনি।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ key status

দেশের বোনেদের উপর বিশ্বাস রাখুন: মোদী

মোদী বলেন, “দেশের বোনেদের উপর আস্থা রাখুন। লোকসভায় তাঁদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করুন।”

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:২৪ key status

বিরোধিতা একটি দলের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, “মহিলা বিলের বিরোধিতা করেছে একটি দল! ভোটের সময় যাঁরা  এর বিরোধিতা করেছেন, মানুষ তাঁদের জবাব দিয়েছে।” তবে নির্দিষ্ট কোনও দলের নাম করেননি তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এটা সকলের সাফল্যের  ফল। এটা গোটা দেশের সাফল্য। এটা কোনও একটি দলের জয় নয়।” মহিলা সংরক্ষণ বিলে রাজনীতির রং লাগানোর প্রয়োজন নেই বলেও জানান মোদী।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:১৯ key status

রাজনীতি ছেড়ে উন্নয়নের শরিক হন, বিরোধীদের বার্তা মোদীর

বিরোধীদের রাজনীতি ছেড়ে উন্নয়নের শরিক হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:১৫ key status

ভারতীয় সংসদে ঐতিহাসিক মুহূর্ত: মোদী

মোদী বলেন, “ভারতকে আমরা নতুন দিশা দেখাতে চলেছি। মহিলা সংরক্ষণ বিল পেশ ভারতীয় সংসদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।”

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৫:১২ key status

লোকসভায় বক্তৃতা মোদীর

মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন বিন্যাস নিয়ে লোকসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “মহিলা সংরক্ষণ বিল নারীদের ক্ষমতায়নে দেশকে নতুন দিশা দেখাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement