Maha Kumbh Monalisa

সমাজমাধ্যমে ছ’মাসের আলাপ, সেই যুবককেই জীবনসঙ্গী করলেন মহাকুম্ভে সাড়া ফেলে দেওয়া মোনালিসা! বিয়ে সারলেন কেরলে

‘কুম্ভমেলা গার্ল’ নামেই সমধিক পরিচিত মোনালিসা। বুধবার বিয়ে করেন সমাজমাধ্যমে পরিচয় হওয়া এক যুবককে। ছ’মাস আগে ফেসবুকে আলাপ হয়েছিল তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:০৪
Share:

মোনালিসা ভোঁসলে। ছবি: সংগৃহীত।

মোনালিসা ভোঁসলে। না, এই নামে তাঁকে অনেকেই হয়তো চেনেন না। কিন্তু যদি বলা হয়, মহাকুম্ভের ‘ভাইরাল’ মোনালিসা, এই উপমায় অনেক বেশি পরিচিত তিনি। সেই মোনালিসাই এ বার বিয়ে সারলেন কেরলের তিরুঅনন্তপুরমের পুবারে। বিয়ে হল পুলিশি পাহারায়।

Advertisement

‘কুম্ভমেলা গার্ল’ নামেই সমধিক পরিচিত মোনালিসা। বুধবার বিয়ে করেন সমাজমাধ্যমে পরিচয় হওয়া এক যুবককে। ছ’মাস আগে ফেসবুকে আলাপ হয়েছিল তাঁদের। সেই যুবককেই এ বার নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন ‘ভাইরাল গার্ল’। তবে এই বিয়েও খুব যে মসৃণ ভাবে হয়েছে এমনটা নয়। ভিন্‌ধর্মের যুবককে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করায় বাড়ি থেকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি মোনালিসার। কিন্তু শেষমেশ পুলিশের দ্বারস্থ হন। তার পর পুলিশের মধ্যস্থতায় বিয়ে সারলেন মোনালিসা।

জানা গিয়েছে, মোনালিসার জীবনসঙ্গী মহারাষ্ট্রের বাসিন্দা। মোনালিসা মধ্যপ্রদেশের ইনদওরের। বর্তমানে একটি মালয়লম ছবি ‘নাগাম্মা’র শুটিং করছেন মোনালিসা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোনালিসা যখন তাঁর জীবনসঙ্গীর কথা বাড়িতে জানান, তখন পরিবারের তরফে প্রবল আপত্তি জানানো হয়। মোনালিসার দাবি, তাঁর প্রেমের বিষয়টি জানার পরই বাড়ি থেকে দূর-সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হয়। তার পরই মোনালিসা পুলিশের দ্বারস্থ হন।

Advertisement

কেরলের থাম্পানুর থানায় মোনালিসা একটি অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ মোনালিসার পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠায়। সেখানে তাঁদের জানানো হয়, মোনালিসা প্রাপ্তবয়স্ক। নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তাঁর। তাঁর পরিবাররে বোঝানোর চেষ্টাও করা হয় পুলিশের তরফে। অবশেষে পুলিশি প্রহরায় বুধবার কেরলের তিরুঅনন্তপুরমে বিয়ে হল। লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, গলায় ফুলের মালা— এ ভাবেই দেখা গেল মোনালিসাকে। খুব সাদামাঠা ভাবে বিয়ে সেরেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মোনালিসা ভাইরাল হয়েছিলেন তাঁর চোখের সৌন্দর্যের জন্য। খুড়তুতো বোনেদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন তিনি। তার পর সমাজমাধ্যম প্রভাবীদের নজরে পড়েন। তার পর থেকেই তিনি ভাইরাল হন। শুধু তা-ই নয়, তাঁর জীবনও আমূল বদলে গিয়েছে তার পর থেকে। ছবি, বিজ্ঞাপন করার জন্য একের পর এক প্রস্তাব আসে। মাথার ছাউনিও স্থায়ী ছিল না মোনালিসার। প্লাস্টিকে ঢাকা ছাউনি, জরাজীর্ণ ঘর। দিন-আনা দিন-খাওয়া সেই মোনালিসা এখন অনেক স্মার্ট। অনেক পরিণত। কথা বলেন গুছিয়ে। সাজপোশাক, আদবকায়দাতেও অনেক বদল ঘটেছে। একটি মালয়লম ছবিতে কাজ করছেন তিনি। বলিউডেও পা রাখার কাজ শুরু হয়ে গিয়েছে। সনোজ মিশ্রের ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ আত্মপ্রকাশ করতে পারেন তিনি। মোনালিসা সমাজমাধ্যমে এখন অনেক বেশ সক্রিয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement