National

ওড়িশায় হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২৩, আহত বহু

হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে লাগা ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল রোগী সহ ২৩ জনের। গুরুতর অবস্থায় রয়েছেন আরও ৪০ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের সাম হাসপাতালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ২৩:২৩
Share:

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।

হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে লাগা ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হল রোগী সহ ২৩ জনের। গুরুতর অবস্থায় রয়েছেন আরও ৪০ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের সাম হাসপাতালে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। তবে হাসপাতালের ভিতরে এখনও অনেকের আচকে থাকার আশঙ্কা রয়েছে।

Advertisement

ভুবনেশ্বর দমকলের ডিজিপি বিনয় বেহেরা জানান, এই হাসপাতালের তিনতলায় রয়েছে ডায়ালিসিস ওয়ার্ডটি। সেখানেই কোনও ভাবে আগুন লেগে যায়। শুধু মাত্র এই ওয়ার্ডেই ৩০ রোগী ছিল। তাঁদের প্রত্যেকেই অবস্থা গুরুতর হওয়ায় কেউই ঘটনা টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ডের বাইরে বেরতে পারেননি। যত ক্ষণে তাঁদেরকে উদ্ধার করা শুরু হয়েছে আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেক রোগীই মারা গিয়েছেন। তার উপর ওই ওয়ার্ড থেকে আগুন তিন তলার অন্য ওয়ার্ডেও দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অন্য ওয়ার্ডের রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের বাঁচাতে অনেকেই তিন তলার জানলা দিয়ে ঝাঁপ দেন।

হাসপাতালের ডেপুটি সুপারিটেন্ডেন্ট বাসন্তী পাল বলেন, ‘‘কী ভাবে আগুন লাগল তা দমকল তদন্ত করে জানাবে। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত স্টাফ রোগীদের উদ্ধারকার্যে হাত লাগান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement