Love Affair

বিচ্ছেদের বদলা নিতে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করলেন যুবক!

অফিস থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে খুন করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্ত যুবক এবং তাঁর এক সহযোগী মিলে ওই তরুণীকে খুন করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১২:২৯
Share:

এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

সম্পর্ক ভাঙার প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকাকে খুন করলেন যুবক। এই অভিযোগ উঠেছে ওড়িশার দেওগড় এলাকায়। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

গত ৫ এপ্রিল রাতে রীতা সাহু নামে এক তরুণীকে খুন করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, খুনের নেপথ্যে রয়েছে প্রেমের সম্পর্ক। অশ্বিনী নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক থেকে পরে বেরিয়ে আসেন তরুণী। বিচ্ছেদের বদলা নিতেই ওই তরুণীকে অশ্বিনী খুন করেন বলে অভিযোগ।

একটি বেসরকারি সংস্থায় কর্মরতা ছিলেন তরুণী। গত ৫ এপ্রিল রাত ১১টা নাগাদ অফিস থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ই ২ যুবক তাঁর উপর চড়াও হন। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর অফিসের সহকর্মীরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, অশ্বিনী এবং তাঁর এক সহযোগী মিলে তরুণীকে কুপিয়ে খুন করেন। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা, তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement