দাম নিয়ে বৈঠক

‘ভ্যাট’ বাড়লেও অত্যাবশ্যক সামগ্রীর দাম বাড়বে না বলে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার পরিপ্রেক্ষিতে জেলার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন হাইলাকান্দির জেলাশাসক মলয় বরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০৩:৩৮
Share:

‘ভ্যাট’ বাড়লেও অত্যাবশ্যক সামগ্রীর দাম বাড়বে না বলে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার পরিপ্রেক্ষিতে জেলার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন হাইলাকান্দির জেলাশাসক মলয় বরা।

Advertisement

শুক্রবার জেলাশাসকের দফতরে এ সংক্রান্ত বৈঠক করেন মলয়বাবু। এ দিন দুপুরে তিনি প্রথম বৈঠকটি করেন পাইকারি সামগ্রী বিক্রেতাদের সঙ্গে। তিনি ১ শতাংশ ভ্যাট বাড়ার জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা চান। বিকেলে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের অধীনে থাকা ‘আমার দোকান’-এর কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিক গণেশ চৌধুরী। কোনও ভাবেই সরকার নির্ধারিত দামের বেশি না নিতে দোকান মালিকদের সতর্ক করেন মলয়বাবু।

পরে তিনি বলেন, ‘‘ভ্যাট বৃদ্ধির কথা বলে যাতে ব্যবসায়ীরা গ্রাহকদের ঠকাতে না পারেন, সে দিকে প্রশাসনের নজর রয়েছে।’’ এ ব্যাপারে তিনি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement