interest rate in small savings

আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত থাকবে, ঘোষণা কেন্দ্রের

আগামী মাসেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি বিধানসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, সে কারণেই মোদী সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কমায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২২:০১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী অর্থবর্ষে (২০২৬-২৭) প্রথম ত্রৈমাসিক অর্থাৎ, এপ্রিল-জুনেও স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। শনিবার অর্থ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

এই নিয়ে টানা আটটি ত্রৈমাসিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পিপিএফ, এনএসসি, এমআইএস, এমআইপি, সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি ইত্যাদিতে আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদ অপরিবর্তিত রাখল। তার মধ্যে অন্যতম জনপ্রিয় পিপিএফে সুদ স্থির থাকল ২০২০-র ১ এপ্রিল থেকে টানা পাঁচ বছর ধরে। এই প্রকল্পে সুদ ৭.১ শতাংশ।

অর্থনীতির পরিসংখ্যান বলছে, সুদ কমলে শিল্পের লাভ। শিল্প এগোলে চাঙ্গা হয় শেয়ার বাজার। নেমে আসা সুদের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্ড ইল্ডও (প্রকৃত আয়) কমে। অন্য দিকে, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সুদ-নির্ভর মানুষদের বিরাট ভরসার জায়গা। বিশেষত প্রবীণদের। ভোটের বাজারে যাঁদের সমর্থন নির্ণায়ক হতে পারে। বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ সর্বাধিক ৮.২ শতাংশ। সুদের একই হার কন্যা সন্তানের উচ্চশিক্ষা ও বিবাহের জন্য বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধিতেও। অন্য দিকে, জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্প এনএসসিতে সুদের হার রইল ৭.৭ শতাংশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement