Mumbai Murder

চলন্ত অটোর মধ্যে বাগ্‌বিতণ্ডা, প্রেমিকার গলায় কোপ বসিয়ে নিজেকে শেষ করার চেষ্টা যুবকের

সোমবার মুম্বইয়ের সাকিনাকা এলাকার খাইরানি রোডে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের প্রেমিকের নাম দীপক বোরসে। নিহত প্রেমিকার নাম পঞ্চশীলা জামদার (৩০)।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ০৯:৪৭
Share:

প্রতীকী ছবি।

চলন্ত অটোর মধ্যে প্রেমিকার সঙ্গে বাগ্‌বিতণ্ডা। রাগের মাথায় প্রেমিকার গলায় ছুরির কোপ চালিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকাকে খুনের পর ওই যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। সোমবার মুম্বইয়ের সাকিনাকা এলাকার খাইরানি রোডে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের প্রেমিকের নাম দীপক বোরসে। নিহত প্রেমিকার নাম পঞ্চশীলা জামদার (৩০)।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার সাকিনাকা এলাকায় একটি অটোতে চেপে যাচ্ছিলেন অভিযুক্ত দীপক এবং তাঁর প্রেমিকা পঞ্চশীলা। অটোর মধ্যে হঠাৎই তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এর পরই একটি ছুরি নিয়ে পঞ্চশীলার উপর হামলা চালান দীপক।

পুলিশ আরও জানিয়েছে, প্রেমিকার গলায় ছুরির কোপ বসিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন দীপক। এর পর ওই একই অস্ত্র দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন।

Advertisement

সাকিনাকা থানার ওসি বলেন, ‘‘চলন্ত অটোরিকশার ভেতরে পঞ্চশীলার গলা কেটে দেন দীপক। অটো থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। এর পর ওই একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় কোপ বসান অভিযুক্ত।’’

তিনি আরও যোগ করেছেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অভিযুক্তের অবস্থা স্থিতিশীল।’’

Advertisement

পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও সাকিনাকা পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement