আক্রান্ত রাজীব হত্যাকারী

বচসা থেকে হাতাহাতি। আর তার পরেই লোহার রড দিয়ে মারধর। মঙ্গলবার ভোরে ভেলোর জেলে এ ভাবেই এক সহবন্দির হাতে মার খেয়ে জখম হল রাজীব গাঁধীর হত্যাকারী এ জি পেরারিভালান ওরফে অরিভু। যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে ২৫ বছর সে ওই জেলেই বন্দি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৬
Share:

বচসা থেকে হাতাহাতি। আর তার পরেই লোহার রড দিয়ে মারধর।

Advertisement

মঙ্গলবার ভোরে ভেলোর জেলে এ ভাবেই এক সহবন্দির হাতে মার খেয়ে জখম হল রাজীব গাঁধীর হত্যাকারী এ জি পেরারিভালান ওরফে অরিভু। যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে ২৫ বছর সে ওই জেলেই বন্দি। এক জেলকর্তা জানান, যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আর এক আসামি ৪৬ বছরের রাজেশ খন্না অপহরণ ও খুনের দায়ে ১৩ বছর ধরে জেল খাটছিল। তার সঙ্গেই বচসায় জড়ায় অরিভু। কথা কাটাকাটির মাঝে দু’জনের হাতাহাতি শুরু হয়। তখনই রড তুলে অরিভুর উপর হামলা করে রাজেশ। জেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, বন্দিদের কাছ থেকে বার বার অভিযোগ আসায় ওই ব্লক থেকে অরিভুকে সরানোর কথা ভাবছেন জেল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement