Narendra Modi

এই গ্রীষ্মে ইউরোপ সফরে মোদী

দু’মাস আগেই ইইউ-র সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি করার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, “এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের দেশগুলির কয়েক কোটি মানুষের জন্য দারুণ সুযোগ তৈরি করবে। এটা নির্মাণশিল্প এবং অনুসারী শিল্পগুলির ক্ষেত্রে আরও গতি আনবে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৯:১৪
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে গত জানুয়ারিতে সম্পন্ন হওয়া মুক্ত বাণিজ্যচুক্তির পরে ভরবেগ ধরে রাখতে এই গ্রীষ্মেই ইউরোপের বিভিন্ন দেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে আন্তর্জাতিক জ্বালানি এবং বণ্টন ব্যবস্থায় যে আশঙ্কা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে তাঁর সফরকেআরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক শিবির। মে মাসের মাঝামাঝি নরওয়েতে ‘ইন্ডিয়া নর্ডিক’ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা মোদীর। তার পরেই তিনিযাবেন ইটালিতে দ্বিপাক্ষিক সফরে। সেই সঙ্গে জুনের মাঝামাঝি জি-৭ বৈঠকে যোগ দিতে প্যারিসেওযাবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, দু’মাস আগেই ইইউ-র সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি করার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, “এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের দেশগুলির কয়েক কোটি মানুষের জন্য দারুণ সুযোগ তৈরি করবে। এটা নির্মাণশিল্প এবং অনুসারী শিল্পগুলির ক্ষেত্রে আরও গতি আনবে।” এর ফলে বাণিজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক গণতন্ত্রও পোক্ত হবে বলেও জানিয়েছিলেন মোদী। পরে সংসদে ২৭টি দেশের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ওই বাণিজ্যচুক্তিকে ‘মাদার অব অল ডিলস’ (সব চুক্তির জননী) বলে চিহ্নিত করে মোদী বলেছিলেন, ‘‘কিন্তু এখানে আমাদের থামলে চলবে না, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য এগিয়েযেতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন