India-UAE

আবু ধাবিতে ডোভাল, নজরে পশ্চিম এশিয়া

সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়নের সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারি আরও শক্তিশালী করা এবং বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানো নিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৮:০১
Share:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়নের সঙ্গে দেখা করেন। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ার ভূকৌশলগত অস্থিরতার বিষয়টি নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়নের সঙ্গে দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারি আরও শক্তিশালী করা এবং বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানো নিয়ে।

আবু ধাবিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে করা পোস্টে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়েছেন। কৌশলগত অংশীদারি আরও পোক্ত করার বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি, তাঁরা পারস্পরিক স্বার্থ জড়িয়ে রয়েছে এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।’

পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকা এবং ইরানকে এক টেবিলে বসিয়েছে পাকিস্তান। যদিও সে বৈঠক সফল হয়নি। এ বার ব্রিকস-এর ছাতার তলায় ওই আন্তর্জাতিক গোষ্ঠীর দুই নতুন সদস্য ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহির কর্তাদের মুখোমুখি বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি। পশ্চিম এশিয়ায় অশান্তি বন্ধের জন্য সূত্র সন্ধান ওই প্রস্তাবিত বৈঠকের উদ্দেশ্য। পাশাপাশি এই যুদ্ধের পর উপসাগরীয় রাষ্ট্রগুলিতে চিন নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে যুদ্ধবিধ্বস্ত পরিকাঠামো পুনর্গঠনের কাজে। এই বিষয়গুলিও ডোভালের চলতি সফরের আলোচ্যসূচির মধ্যে রয়েছে বলে কূটনৈতিক সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন