Indian Assistant High Commission in Chittagong

চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশনে উদ্ধার আধিকারিকের দেহ! মেঝেতে পড়েছিলেন প্রোটোকল অফিসার

৩৮ বছরের নরেনের দেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে কারণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২১:১৮
Share:

চট্টগ্রামের উপ হাই কমিশন। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশন থেকে উদ্ধার হল এক আধিকারিকের দেহ। নরেন ধর নামে ওই ব্যক্তি প্রোটোকল অফিসার পদে নিযুক্ত ছিলেন। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ৩৮ বছরের নরেনের দেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে কারণ।

Advertisement

চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘‘ভারতীয় উপ হাই কমিশনে প্রোটোকল অফিসার হিসাবে কাজ করতেন নরেন ধর। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সকাল সাড়ে ৯টা (মঙ্গলবার) নাগাদ তাঁর দেহ উদ্ধার করে।’’

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুসারে, চট্টগ্রামের উপ হাই কমিশনে দোতলার একটি ঘরে থাকতেন নরেন। সেই ঘরের মেঝেতে পড়েছিল তাঁর দেহ। আমিনুর জানিয়েছেন, তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement