Russia-Ukraine War

মস্কোর কাছে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত এক ভারতীয়ও! তিন আহতকে দেখতে হাসপাতালে দূতাবাসের কর্মীরা

রাশিয়ার তরফে জানানো হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। ১২ জন আহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:১০
Share:

ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মস্কোর ক্রাসনোগরস্কের একটি বহুতল। তার সামনে দাঁড়িয়ে স্থানীয়েরা। ছবি: রয়টার্স।

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয়ও। আহত আরও তিন জন। এ কথা জানিয়েছে মস্কোয় ভারতীয় দূতাবাস। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন দূতাবাসের কর্মীরা।

Advertisement

মস্কোয় ভারতীয় দূতাবাস এক্সে পোস্ট দিয়ে ড্রোন হানায় এক ভারতীয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। তারা জানিয়েছে, ওই ব্যক্তি মস্কোর একটি সংস্থায় কাজ করতেন। স্থানীয় প্রশাসন আহতদের সব রকম সাহায্য করবে বলেও জানানো হয়েছে।

রাশিয়ার তরফে জানানো হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। ১২ জন আহত হয়েছেন। রুশ সরকারি সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদন বলছে, শনিবার রাত থেকে মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাব দিয়েছে রুশ বাহিনীও। ৫০০টি ড্রোন হামলা চালানো হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তার মধ্যে ১২০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

Advertisement

শহরের মেয়রের বক্তব্যকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, এক বছরের মধ্যে মস্কোর বুকে এটি ‘সবচেয়ে বড়’ হামলা। সপ্তাহের গোড়াতে ইউক্রেনের কিভে বড় হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এ বার রাশিয়ার রাজধানীতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়ে তার জবাব দিল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement