কাশ্মীর নিয়ে সরব চিদম্বরম

কাশ্মীর পরিস্থিতি কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের পিডিপি-সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করলেন পি চিদম্বরম। তাঁর যুক্তি, পিডিপি-বিজেপি জোটটাই অশান্তির প্রথম কারণ ছিল।

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:২২
Share:

কাশ্মীর পরিস্থিতি কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের পিডিপি-সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করলেন পি চিদম্বরম। তাঁর যুক্তি, পিডিপি-বিজেপি জোটটাই অশান্তির প্রথম কারণ ছিল। পিডিপি নিজের ইস্তাহারে বলেছিল, সব পক্ষের সঙ্গে কথা বলবে। কিন্তু সেই প্রতিশ্রুতিই ভুলে গিয়েছে। কেন্দ্রও আলোচনার রাস্তা থেকে সরে গিয়েছে। চিদম্বরম বলেন, ‘‘আমি আগেই বলেছিলাম, আমরা কাশ্মীর হারিয়ে ফেলছি। বিজেপি আমাকে জাতীয়তাবাদ-বিরোধী বলেছিল। ভাগ্যিস দেশদ্রোহের মামলা করেনি। তা হলে আমাকেও সেখানে পাঠানো হতো, যেখানে কানহাইয়া কুমারকে পাঠিয়েছিল!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement