Petrol- Diesel Price

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার পরেই পেট্রেল-ডিজ়েলের দাম বাড়ল! মহার্ঘ সিএনজি-ও, কলকাতায় কতটা মূল্যবৃদ্ধি হল?

রাজধানী দিল্লিতে এত দিন এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। তা বেড়ে ৯৭ টাকা ৭৭ পয়সা হল। একই ভাবে এক লিটার ডিজ়েলের দাম ৮৭.৬০ টাকা থেকে বেড়ে ৯০.৬৭ টাকা হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৭:৩২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফের মহার্ঘ হল পেট্রল-ডিজ়েল। গড়ে দুই জ্বালানিরই লিটার প্রতি তিন টাকা দাম বাড়ল। শুক্রবার থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হবে ক্রেতাদের।

Advertisement

রাজধানী দিল্লিতে এত দিন এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। তা বেড়ে ৯৭ টাকা ৭৭ পয়সা হল। একই ভাবে এক লিটার ডিজ়েলের দাম ৮৭.৬০ টাকা থেকে বেড়ে ৯০.৬৭ টাকা হল।

কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে ১০৮ টাকা ৭৪ পয়সা হল। মুম্বই এবং চেন্নাইয়ে এই দাম হল যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ১০৩ টাকা ৬৭ পয়সা। কলকাতায় ডিজ়েলের দাম বেড়ে ৯৫ টাকা ১৩ পয়সা হয়েছে। মুম্বইয়ে হয়েছে ৯৩ টাকা ১৪ পয়সা। চেন্নাইয়ে বর্ধিত দাম ৯৫ টাকা ২৫ পয়সা। দিল্লিতে এত দিন ডিজ়েলের দাম ছিল ৮৭ টাকা ৬৭ পয়সা। তা বেড়ে ৯০ টাকা ৬৭ পয়সা হয়েছে।

Advertisement

পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজি-র দামও বেড়েছে। দিল্লি বৃহস্পতিবার পর্যন্ত কেজি প্রতি সিএনজি-র দাম ছিল ৮৫ টাকা। তা বেড়ে ৮৭ টাকা হয়েছে। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট মেটার পরেই তেলের দামবৃদ্ধির কথা ঘোষণা করা হল।

পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশবাসীকে কৃচ্ছ্রসাধনের বার্তা দিয়েছেন। পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে। পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

(সবিস্তার আসছে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement