Viral Video

মাথা নীচে, পা উপরে! চলন্ত ট্রেনের দরজা ধরে বিপজ্জনক ভাবে ঝুলছেন তরুণ, ভাইরাল শিউরে দেওয়া ভিডিয়ো

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক তরুণ দ্রুতগামী ট্রেনের দরজা থেকে উল্টো হয়ে ঝুলে এবং দোল খেয়ে বিপজ্জনক কসরত দেখাচ্ছেন। মাথা নীচের দিকে এবং পা উপরের দিকে করে ঝুলে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৩:১৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

আজকাল সবাই কন্টেন্ট, লাইক এবং ভিউ-এর পেছনে ছোটে। কিন্তু অনেকেই এ সবের লোভে পড়ে নিজেদের বা পরিবারের কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বড় ভুল করে ফেলেন। সমাজমাধ্যমে সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এক তরুণ দ্রুতগামী ট্রেনের দরজা থেকে ঝুলে বিপজ্জনক সব কসরত দেখাচ্ছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক তরুণ দ্রুতগামী ট্রেনের দরজা থেকে উল্টো হয়ে ঝুলে এবং দোল খেয়ে বিপজ্জনক কসরত দেখাচ্ছেন। মাথা নীচের দিকে এবং পা উপরের দিকে করে ঝুলে রয়েছেন। ভিডিয়োতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি কী ভাবে নিজের বিপদ নিজে ডেকে আনছেন। ট্রেনের দরজার হাতল ধরে তাঁর ঝুলে থাকার ভঙ্গি যে কারও বুক কাঁপিয়ে দেওয়ার মতো। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, যিনি পুরো ঘটনাটি ক্যামোরাবন্দি করছেন, তিনিও তরুণকে ওই বিপজ্জনক কাজ করা থেকে বিরত করছেন না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দীনেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। উদ্বেগ এবং বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘পোকা যে কেবল দাঁতেই থাকবে, এমন কোনও কথা নেই। কিছু পোকা ট্রেনেও চড়ে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এর মতো মানুষদের আজীবনের জন্য ট্রেনে চড়া নিষিদ্ধ করা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement