মধ্য রাত থেকে দামি হচ্ছে পেট্রল-ডিজেল

দাম বাড়ছে পেট্রল-ডিজেলের। রবিবার মধ্যরাত থেকে এই বর্ধিত দাম কার্যকরী হবে। পেট্রলের দাম বাড়ছে লিটার প্রতি ৩৬ পয়সা, ঢিজেলের দাম বাড়ছে ৮৭ পয়সা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৫ ২১:১৯
Share:

দাম বাড়ছে পেট্রল-ডিজেলের। রবিবার মধ্যরাত থেকে এই বর্ধিত দাম কার্যকরী হবে। পেট্রলের দাম বাড়ছে লিটার প্রতি ৩৬ পয়সা, ডিজেলের দাম বাড়ছে ৮৭ পয়সা। রাজধানী দিল্লির সঙ্গে অনান্য রাজ্যেও দামি হচ্ছে জ্বালানি তেল।
গত ৭ নভেম্বর পেট্রল-ডিজেলে আবগারি শুল্ক বাড়িয়ে ছিল কেন্দ্র সরকার। সেই সময় অবশ্য রাজ্য সরকারগুলি মিলিত ভাবে এই দুটি জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ছিল।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে অপোরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার জেরেই এ দেশেও বাড়াতে হচ্ছে পেট্রল ডিজেলের দাম।

Advertisement

আজ রাত ১২ টার পর কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম হচ্ছে ৬৬ টাকা ৩৯ পয়সা, ডিজেল হচ্ছে ৫০ টাকা ২৯ পয়সা।

Advertisement


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement