Narendra Modi Addressing Nation

‘মহিলা সংরক্ষণের পথে থাকা সব প্রতিবন্ধকতা দূর করব’, বিরোধীদের দুষে প্রত্যয়ী বার্তা মোদীর, আর কী কী বললেন

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২৩:১৬ key status

প্রত্যয়ী বার্তা মোদীর

প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রত্যেক নারীকে আশ্বাস দিচ্ছি, আমরা মহিলা সংরক্ষণের পথে দাঁড়িয়ে থাকা সব প্রতিবন্ধকতাকে দূর করব। আমাদের মনোবল অটুট রয়েছে। আমাদের ইচ্ছাশক্তিও মজবুত।” একই সঙ্গে তিনি বলেন, “কাল আমাদের কাছে সংখ্যার জোর ছিল না। তার মানে কিন্তু আমরা হেরে যাইনি। আমাদের আত্মশক্তি অজেয়। আমাদের চেষ্টা থামবে না। আগামী দিনে আরও সুযোগ পাব।”

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২৩:১৩ key status

মহিলাদের আত্মসম্মানে আঘাত

লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বেঞ্চ চাপড়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মোদী বলেন, “সংসদে যা হল, এটা কেবল বেঞ্চ চাপড়ানো নয়, মহিলাদের সম্মান এবং আত্মমর্যাদায় আঘাত।” একই সঙ্গে তাঁর সংযোজন, “সংসদে কংগ্রেস এবং তার সঙ্গীদের আচরণ গোটা দেশে মহিলাদের মনে রয়ে যাবে।”

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:২৮ key status

‘সংস্কারবিরোধী দল কংগ্রেস’

কংগ্রেসকে ‘সংস্কারবিরোধী দল’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “কংগ্রেস যখনই সংস্কারের কথা শোনে, তখনই সেটি থামানোর জন্য সব ধরনের চেষ্টা করে।” এই সূত্রেই তাঁর সংযোজন, “আমি ভেবেছিলাম কংগ্রেস তার শতাব্দীপ্রাচীন ভুলগুলো সংশোধন করে নেবে। কিন্তু পরজীবীর মতো আঞ্চলিক দলগুলির সাহায্যে বেঁচে আছে কংগ্রেস। তারা মহিলাদের পাশে দাঁড়ানোর এবং নতুন ইতিহাস লেখার সুযোগ নষ্ট করল।”

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:২১ key status

অপমান ভুলবেন না মহিলারা

মোদী বলেন, “এক জন মহিলা অনেক কিছু ভুলে যেতে পারেন। কিন্তু এই অপমান তিনি কখনও ভুলবেন না। এই ধরনের আচরণের যন্ত্রণা দেশের মহিলাদের হৃদয়ে রয়ে যাবে।”

Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:০৯ key status

চেষ্টা সত্ত্বেও আমরা সফল হলাম না: মোদী

মোদী বলেন, “নারী সংরক্ষণ বিল নিয়ে সব ধরনের চেষ্টা সত্ত্বেও আমরা সফল হলাম না।” 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২১:০৩ key status

‘আমাদের প্রয়াস থামবে না’

নারীদের সংরক্ষণ নিয়ে সরকারের প্রয়াস থামবে না বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী। 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৬ key status

আসন পুনর্বিন্যাস নিয়ে ভুল বোঝাচ্ছে বিরোধীরা: মোদী

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর অভিযোগ, আসন পুনর্বিন্যাস নিয়ে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৪ key status

মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে: মোদী

মোদী বলেন, “মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। একই পথে হাঁটল সমাজবাদী পার্টিও।” 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৫৩ key status

দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না: মোদী

বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করে মোদী বলেন, “দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না।”

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৯ key status

নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে: মোদী

নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৭ key status

‘ভ্রূণহত্যা’র সঙ্গে তুলনা করলেন মোদী!

মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে না পারার সঙ্গে ভ্রূণহত্যার তুলনা টানলেন মোদী। তাঁর মতে, এই বিল পাশ করাতে না-দিয়ে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল।  মোদী বলেন, “সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতে দলগুলি।” 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪২ key status

কংগ্রেস-তৃণমূল-ডিএমকে ‘নারীশক্তি বিরোধী’: মোদী

কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী দলগুলিকে ‘নারীশক্তি বিরোধী’ বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩৮ key status

মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় হাততালি কংগ্রেসের: মোদী

মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় কংগ্রেস হাততালি দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী মোদী।  

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩৭ key status

বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মহিলাদের সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ করতে না-পারার জন্য কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের পাশাপাশি ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূলের নাম করেছেন তিনি। 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৩৪ key status

দেশের মা-বোন-কন্যাদের কাছে ক্ষমা চাইলেন মোদী

মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে সংবিধান সংশোধন বিল পাশ করাতে না-পারায় দেশের সকল মা-বোন-কন্যার কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৫২ key status

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

পূর্বঘোষণা মোতাবেক, শনিবার রাত সাড়ে ৮টা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলতে পারেন তিনি, নতুন কোনও ঘোষণা করতে পারেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement