Mann Ki Baat

মোদীর ‘মন কী বাত’-এ এআই, সাইবার সচেতনতা! বিশেষ গুরুত্ব পেল ভোটমুখী কেরল এবং তামিলনাড়ু

রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেল কেরল এবং তামিলনাড়ু। ঘটনাচক্রে, দক্ষিণের এই দুই রাজ্যে শিয়রেই বিধানসভা নির্বাচন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সাইবার সচেতনতা— রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে একাধিক প্রসঙ্গের অবতারণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেল কেরল এবং তামিলনাড়ু। ঘটনাচক্রে, দক্ষিণের এই দুই রাজ্যে শিয়রেই বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী এই দুই রাজ্যের নানা বিষয় নিয়ে আলাদা সময় ব্যয় করলেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

গত ৫ ফেব্রুয়ারি কেরলে একটি পথদুর্ঘটনায় মৃত্যু হয় ১০ মাসের শিশুকন্যা আলিন শেরিনের। তার বাবা-মা অঙ্গদানের সিদ্ধান্ত নেন। রবিবার মন কী বাত অনুষ্ঠানে ওই শিশুকন্যার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আলিনের বাবা-মার সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ভারতে অঙ্গদানের বিষয়ে মানুষের সচেতনতা বাড়ছে, এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আলিন শেরিন আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু দেশের সর্বকনিষ্ঠ অঙ্গদাতাদের তালিকায় তার নাম লেখা হয়ে গিয়েছে।” কেরলের তিরুনাভায়ায় মহা মাঘ উৎসব বা কেরল কুম্ভের কথাও উঠে আসে মোদীর বক্তৃতায়।

রবিবারের মন কী বাত অনুষ্ঠানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকেও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মোদী জানান, জয়ললিতা এমন এক জন জনপ্রিয় নেত্রী ছিলেন, যিনি সমাজের কল্যাণে কাজ করেছেন। তাঁর কথায়, “আম্মা জয়ললিতার নাম করলেই তামিনাড়ুর বহু মানুষের মুখে হাসি ফুটত।” ঘটনাচক্রে, আগামী মঙ্গলবার জয়ললিতার জন্মদিবস। জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ুর বিধানসভা ভোটে লড়াই করতে চলেছে বিজেপি।

Advertisement

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, গোপালাচারীর স্মৃতিতে সোমবার থেকে রাষ্ট্রপতি ভবনে ‘রাজাজি উৎসব’ শুরু হবে। সেখানে তা একটি মূর্তিও উন্মোচিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement