Pakistan Drone

পঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোনে ‘হেরোইন’ পাচারের ছক, বানচাল করল পুলিশ ও বিএসএফ

পুলিশের দাবি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাচারকারীরা সীমান্ত পার করে মাদক পাচার করতে চেয়েছিল। ওই চক্র ও পাচার করার রুট চিহ্নিত করতে তদন্ত চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩২
Share:

—প্রতীকী চিত্র।

সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ড্রোন নজরে পড়েছিল পুলিশের। বিএসএফের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ওই ড্রোন নামিয়ে উদ্ধার হল প্রায় চার কেজি হেরোইন। বুধবার পঞ্জাবের তর্ন তারান জেলার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পঞ্জাব পুলিশের ড্রোন নিরোধক ব্যবস্থা বাজ আখ সীমান্তের আউটপোস্ট কালিয়ান অঞ্চলের কাছে একটি ড্রোন চিহ্নিত করে। সেই তথ্য বিএসএফকে জানানো হয়। তার পরে যৌথ অভিযান চালিয়ে ড্রোনটিকে একটি চাষের জমিতে নামিয়ে নিষ্ক্রিয় করা হয়। এই প্রসঙ্গে পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব দাবি করেন, ড্রোন থেকে ৩ কেজি ৯২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে তা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাচারকারীরা এ ভাবেই সীমান্ত পার করে মাদক পাচার করতে চেয়েছিল। ওই চক্র ও পাচার করার রুট চিহ্নিত করতে তদন্ত চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement