পাকিস্তানের পতাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। জয়পুরের ঘটনা। অভিযোগ, রবিবার কপিল শাস্ত্রী নামে ওই ব্যক্তি বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তোলেন। পুলিশ জানিয়েছে, মানসিক ভাবে সুস্থ নন কপিল। কয়েক বছর আগে ওই পতাকা কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে এসেছিলেন কপিল। তবে জেরার পরে কপিলকে ছেড়ে দেয় পুলিশ। তাঁর নামে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার কপিলের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।