MR Bangur Hospital

বৃদ্ধার পেটে দু’হাজার পাথর! সফল অস্ত্রোপচার করে নজির এম আর বাঙুরের

হাসপাতাল সূত্রে খবর, পেটেব্যথা, বমি-সহ বিভিন্ন উপসর্গে দীর্ঘ দিন ভুগছিলেন কলকাতার বাসিন্দা ৭৩ বছরের এক বৃদ্ধা। বিভিন্ন পরীক্ষার পরে জানা যায়, তাঁর গলব্লাডারে জমে আছে অনেক পাথর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩
Share:

অস্ত্রোপচার করে বের করা পাথর। — নিজস্ব চিত্র।

বৃদ্ধার পেটে জমে ছিল দু’হাজার পাথর! বয়সজনিত কারণে অস্ত্রোপচার খুব সহজ ছিল না। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চেষ্টায় সফল অস্ত্রোপচার হল অসুস্থের। বৃহস্পতিবার এমআর বাঙুর হাসপাতালের ঘটনা।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, পেটেব্যথা, বমি-সহ বিভিন্ন উপসর্গে দীর্ঘ দিন ভুগছিলেন কলকাতার বাসিন্দা ৭৩ বছরের এক বৃদ্ধা। বিভিন্ন পরীক্ষার পরে জানা যায়, তাঁর গলব্লাডারে জমে আছে অনেক পাথর। তবে প্রেসার-সহ বিভিন্ন সমস্যার কারণে অস্ত্রোপচার করা খুব সহজ ছিল না। চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রথমে বৃদ্ধাকে অস্ত্রোপচারের জন্য ‘যোগ্য’ করে তোলা হয়। বৃহস্পতিবার হয় অস্ত্রোপচার। একে একে মোট দু’হাজারটি পাথর বার করা হয়। গলব্লাডারে এত পরিমাণ পাথর জমে থাকা খুব স্বাভাবিক নয়। জানা গিয়েছে, বৃদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক নীলনারায়ণ সরকার।

এই প্রসঙ্গে হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, ‘‘সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে বৃদ্ধার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement