ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১.৭২ টাকা বেড়ে হয়েছে ৬৫.৪৮ টাকা। ডিজেলও লিটার পিছু ৮৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫১.৫৮ টাকায়। বিশ্ব বাজারে তেলের দর ও ডলারে টাকার দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশেও পণ্য দু’টির দাম বাড়ানো হয়েছে বলে দাবি সংস্থার। মধ্যরাত্রি থেকে নতুন দর কার্যকর হয়েছে।