—প্রতিনিধিত্বমূলক ছবি।
ইউরোপ যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর ঝটিকা সফরে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারি আরও এগিয়ে নিয়ে যাবেন। গত জানুয়ারিতে এই প্রসঙ্গে একটি ইচ্ছাপত্র ভারত সফরে এসে সই করে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহায়ান।
বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে আবু ধাবির পাশে দাঁড়ানোর বার্তা দেবেন মোদী। তার পাশাপাশি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিও অগ্রাধিকারের মধ্যে থাকবে। গত এক বছরে পাকিস্তান যে ভাবে পশ্চিম এশিয়ায় নিজের হৃত প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা করছে, তার পাল্টা হিসেবে ভারতও চাইছে এই অঞ্চলে নিজেদের পায়ের ছাপ রাখতে। এই কৌশলগত প্রতিরক্ষা অংশীদারির মধ্যে রয়েছে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তার সহযোগিতা, সন্ত্রাস বিরোধিতার ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর মতো বিষয়গুলি। নয়াদিল্লি এবং আবু ধাবির মধ্যে ইতিমধ্যেই যে জোরালো সমন্বয় রয়েছে, তাকে আরও পোক্ত করবে এই বোঝাপড়া— এমনই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই সে দেশের ফুজাইরাহ পেট্রলিয়াম শিল্পাঞ্চলে ইরান হামলা করেছে। সেটা ভারতের কাছে বিশেষ ‘রেড অ্যালার্ট’। ভারত শক্তিক্ষেত্রে নিরাপত্তা এবং সে দেশে বসবাসকারী প্রায় পঁয়ত্রিশ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। আসন্ন বৈঠকে সেটিও তুলে ধরবেন মোদী।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে