Lok Sabha Budget Session

লোকসভায় বলতে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্পিকার! রাহুলের দাবি খারিজ রিজিজুর, ফের মুলতুবি হল অধিবেশন

রাহুল দাবি করেন, লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে বাজেট সংক্রান্ত বিতর্ক শুরু হওয়ার আগে কিছু বিষয় উত্থাপন করার সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এই দাবি মানতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৪
Share:

(বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, স্পিকার ওম বিড়লা এবং কিরেন রিজিজু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শাসক-বিরোধী চাপানউতরের জেরে সোমবার সারা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হল। বিরোধীদের স্লোগান-বিক্ষোভের জেরে প্রথমে ১২টা, তার পর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছিল। শেষমেশ গোটা দিনের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Advertisement

সোমবার লোকসভায় রাহুল দাবি করেন, লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে বাজেট সংক্রান্ত বিতর্ক শুরু হওয়ার আগে কিছু বিষয় উত্থাপন করার সুযোগ দেওয়া হবে বলে ব্যক্তিগত ভাবে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরে সেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাহুল। রাহুলের এই দাবি উড়িয়ে দেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। তাঁর বক্তব্য, এই ধরনের কোনও আশ্বাস স্পিকার দেননি।

রিজিজু বলেন, “স্পিকার নিজের দফতরে ছিলেন। বেণুগোপালজি (কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল) সেখানে ছিলেন। আমিও যোগ দিয়েছিলাম। সেখানে স্পিকার বলেছিলেন, সবাই একমত হলে সভার কাজ চলবে। বেণুগোপালজিও তা-ই বলেন। একই সঙ্গে তিনি বলেন, “বিরোধী দলনেতা (রাহুল) বক্তৃতা করতে চান। আমরা বলেছিলাম, আপনারা কোন বিষয় নিয়ে বলতে চান?” রাহুল ‘১০০ শতাংশ’ মিথ্যা কথা বলছেন বলে অভিযোগ করেন রিজিজু।

Advertisement

গত সোমবার লোকসভায় প্রাক্তন সেনাপ্রধান এমএম নরবণের ‘অপ্রকাশিত’ বই ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’-র একাংশ পড়তে শুরু করেছিলেন রাহুল। কিন্তু সে দিন স্পিকার জানিয়ে দেন, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক বক্তৃতাই শুধু দিতে পারবেন রাহুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement