Meghalaya Honeymoon Murder

মধুচন্দ্রিমায় খুন: সোনমের শাড়ি পুড়িয়ে ক্ষোভ মেটালেন শাশুড়ি! রঙের উৎসবে রাজার মা বললেন, এটাই আমাদের ‘হোলিকা দহন’

রাজার মা আরও জানান, এই শাড়ির সঙ্গে সোনমের স্মৃতি জড়িয়ে। তাঁর স্মৃতি ঘরে থাকুক, এটা তাঁরা চান না। তাই সোনমের এই শাড়ি পুড়িয়ে দেওয়া হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৫১
Share:

স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী সোনম রঘুবংশী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০২৫ সালের মে মাসে মেঘালয়ে ঘুরতে গিয়ে খুন হয়েছিলেন মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী। খুনের অভিযোগ ওঠে স্ত্রী সোনম এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে। সেই মামলায় জেলবন্দি সোনম। রঙের উৎসবে পুত্রবধূর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাশুড়ি। সোনমের শাড়ি পুড়িয়ে বললেন, ‘‘এটাই আমাদের হোলিকা দহন।’’

Advertisement

রাজার মা আরও জানান, এই শাড়ির সঙ্গে সোনমের স্মৃতি জড়িয়ে। তাঁর স্মৃতি ঘরে থাকুক, এটা তাঁরা চান না। তাই সোনমের এই শাড়ি পুড়িয়ে দেওয়া হল। তিনি বলেন, ‘‘গত বছরেও আমার ছেলে রং খেলেছিল। এখন শুধু ওর ভিডিয়ো দেখি।’’ তিনি জানান, রাজার মৃত্যুর পর থেকে তাঁদের পরিবারের জীবন থেকেই রং উঠে গিয়েছে। কোনও উৎসব পালন করেন না। কোনও উৎসবে শামিল হন না। সোনমের কঠোর থেকে কঠোরতর শাস্তি চেয়েছেন রাজার মা।

প্রসঙ্গত, বিয়ের পরই মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান রাজা। ২৩ মে তাঁরা মেঘালয়ে পৌঁছোন। তার এক দিন পর থেকেই নিখোঁজ হয়ে যান রাজা। তার পর ২ জুন মেঘালয়ের একটি খাদ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ ওঠে রাজার স্ত্রী সোনম এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ভাড়াটে খুনি এনে রাজাকে হত্যা করানোর অভিযোগ ওঠে। তার পর রাজার দেহ মেঘালয়ে ফেলে ইনদওরে চলে আসেন সোনম। কিন্তু সেখানে গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement