Viral Video

‘এক হাতে দাও, অন্য হাতে নাও’! ফোন ফেরত দেওয়ার জন্য ‘চুক্তি’ করল কপি, ভাইরাল ভিডিয়োয় হাসির ঝড় নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাঁদর এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছাদের উপর উঠে আরামে বসে আছে। নীচে দাঁড়িয়ে থাকা লোকজন নানা ভাবে ফোনটি ফেরত নেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রাণীটির ফোনটি ফেরত দেওয়ার কোনও ইচ্ছাই নেই বলে মনে হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৭:২৫
Share:

ছবি: সংগৃহীত।

মানুষের হাত থেকে প্রায়শই মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাঁদরেরা। কখনও ভয় দেখিয়ে, কখনও বা বুদ্ধি করে তাদের থেকে হৃত বস্তু উদ্ধার করতে হয়। বিভিন্ন ধরনের ‘ঘুষ’ দেওয়ার পরই সমঝোতার পথে এগিয়ে আসে শাখামৃগের দল। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর, ছাদে উঠে বসে পড়ে একটি বাঁদর। সেই ফোনটি ফেরত দেওয়ার জন্য রীতিমতো চুক্তি সারল বাঁদরবাবাজি। এই ঘটনার ভিডিয়োটিই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাঁদর এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছাদের উপর উঠে আরামে বসে আছে। নীচে দাঁড়িয়ে থাকা লোকজন নানা ভাবে ফোনটি ফেরত নেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রাণীটির ফোনটি ফেরত দেওয়ার কোনও ইচ্ছাই নেই বলে মনে হয়। বেশ কিছুটা উঁচু একটি ছাদের উপরে বসেই ফোনটি নিয়ে নাড়াঘাঁটা করতে থাকে। কোনও অবস্থাতেই ফোনটি ফেরত দিতে অস্বীকার করে প্রাণীটি। ফোনের মালিক এ বার একটি কৌশল অবলম্বন করতেই সফলতা আসে। একটি ফলের দোকান থেকে ফল কিনে তা বাঁদরটির দিকে ছুড়ে দিতেই সঙ্গে সঙ্গে বাঁদরটি ফোনটি নীচে ছুড়ে ফেলে দেয়। সতর্ক ছিলেন ফোনের মালিক। লুফে নেন ফোনটি। এ ভাবেই সমঝোতা তৈরি হয় দু’পক্ষের।

ভিডিয়োটি ‘ডিআর_সন্দীপ০১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু নেটাগরিকের নজর কাড়ছে। ভিডিয়োয় থাকা বাঁদরের কাণ্ডকারখানা দেখে হাসিতে লুটিয়ে পড়ছেন দর্শক। বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে। কেউ বানরটিকে ‘চতুর চোর’ বলছেন। অনেক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘‘ঠিক সময়ে ঠিক প্রস্তাবটিই দিয়েছেন।’’ কেউ কেউ বলেছেন, ‘‘আজকাল বানরও দেয়ানেয়া বোঝে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement