Rajnath Singh

সন্ত্রাস নিয়ে সরব রাজনাথ

প্রশ্ন উঠেছে, পহেলগাম হামলার পিছনে থাকা জঙ্গিদের মদতদাতা পাকিস্তান থাকায়, ভারত সে দেশ আক্রমণ করেছিল। এখন কি তা হলে পাকিস্তানকে দায়মুক্ত করে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৬
Share:

রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদীদের কোনও দেশ হয় না, তাদের কোনও ধর্ম নেই বলে আজ কিরঘিজ়স্তানের রাজধানী বিশকেকে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে মন্তব্য করলেন রাজনাথ সিংহ। তাঁর ওই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। কংগ্রেসের প্রশ্ন, এ হেন মন্তব্য করে তা হলে প্রতিরক্ষামন্ত্রী কি পাকিস্তানকে দায়মুক্ত করে দিলেন! সদ্য পহেলগাম হামলার বর্ষপূর্তি হয়েছে। এই আবহে এসসিও বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ এই মন্তব্য করেন।

প্রশ্ন উঠেছে, পহেলগাম হামলার পিছনে থাকা জঙ্গিদের মদতদাতা পাকিস্তান থাকায়, ভারত সে দেশ আক্রমণ করেছিল। এখন কি তা হলে পাকিস্তানকে দায়মুক্ত করে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। যদিও বিজেপি সূত্রের বক্তব্য, রাজনাথ পাকিস্তানের নাম না করলেও, প্রতিবেশী দেশের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। বলেছেন, সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার কোনও স্থান নেই। বিশেষ করে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টিকেও কোনও ভাবে লঘু করে দেখা উচিত নয়। সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ার প্রয়োজনীয়তার উপরেও জোরদেন তিনি।

রাজনাথ সিংহ বলেন, ‘‘যারা সন্ত্রাসবাদীদের প্ররোচনা দেয়— তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এসসিও-র দ্বিধা থাকা উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন