Raghu Rai Death

চিত্রসাংবাদিক রঘু রাই প্রয়াত, বয়স হয়েছিল ৮৩ বছর

চিত্রসাংবাদিকতার দুনিয়ায় অর্ধশতাব্দীরও বেশি সময়ব্যাপী বর্ণাঢ্য এক কর্মজীবন রেখে গিয়েছেন রঘু। ২৩ বছর বয়স থেকে তিনি ছবি তোলা শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৮:১০
Share:

চিত্রসাংবাদিক রঘু রাই প্রয়াত। —ফাইল চিত্র।

প্রখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাই প্রয়াত। রবিবার ভোরে তাঁর পরিবারের তরফে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়েছে। রঘুর বয়স হয়েছিল ৮৩ বছর।

Advertisement

চিত্রসাংবাদিকতার দুনিয়ায় অর্ধশতাব্দীরও বেশি সময়ব্যাপী বর্ণাঢ্য এক কর্মজীবন রেখে গিয়েছেন রঘু। ২৩ বছর বয়স থেকে তিনি ছবি তোলা শুরু করেন। দাদার হাত ধরে ক্যামেরার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। বহু স্মরণীয়, গুরুত্বপূর্ণ ছবি তুলেছেন তিনি। অতীতকে ক্যামেরায় বন্দি করে ভবিষ্যৎকে উপহার দেওয়াই ছিল তাঁর নেশা। সারা ভারত জুড়ে বহু গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে রঘুর নাম জড়িয়ে রয়েছে।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শিবসেনা দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, সত্যজিৎ রায়, দলাই লামার ছবি তুলে জনপ্রিয়তা লাভ করেছিলেন রঘু। তাঁর তোলা শিশু সন্তানদের সঙ্গে ইন্দিরা গান্ধী এবং সনিয়া গান্ধীর একটি ছবি নানা মহলে অত্যন্ত সমাদৃত। নিজের তোলা ছবির অনেক বই প্রকাশ করেছিলেন রঘু। মাদার টেরেসার ছবিও তুলেছিলেন তিনি। এ ছাড়া, তাঁর তোলা ১৯৮৪ সালে ভোপালের গ্যাস বিপর্যয়ের কিছু ছবি স্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের অনেক ছবি রঘু তুলেছিলেন। তাঁর তোলা তাজমহলের ছবিও জনপ্রিয়তা পেয়েছে। ১৯৭২ সালে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেওয়া হয়। সমালোচকেরা বলেন, রঘুর ছবিই কথা বলে। তাঁকে আলাদা করে আর কিছু বলে দিতে হয় না।

Advertisement

রঘুর সমাজমাধ্যমে তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, রবিবার বিকেল ৪টের সময় দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement