সমকামিতা নিয়ে আর্জি

কিছু বিশিষ্টজনের করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের আবেদনের বিষয়টি প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বুধবার এই কথা জানিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:০৫
Share:

কিছু বিশিষ্টজনের করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের আবেদনের বিষয়টি প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বুধবার এই কথা জানিয়েছে। শেফ রীতু ডালমিয়া, নৃত্যশিল্পী এন এস জোহর, হোটেলিয়র আমন নাথের মতো বেশ কিছু সেলিব্রেটি ৩৭৭ ধারা বাতিলের দাবিতে একটি আবেদন করেছেন। সমকামিতাকে অপরাধ ঘোষণা করায় তাঁদের ব্যক্তিগত জীবন নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন ওই সব বিশিষ্টজনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement