Digital Arrest

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজারকে ৪৮ ঘণ্টা ডিজিটাল গ্রেফতার! ১.২৯ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ফোন করে সাইবার অপরাধীরা। জানানো হয়, তাঁর ফোনের সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কাজ হচ্ছে। এ কথা শুনে ব্যাঙ্ক ম্যানেজার হতচকিত হয়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:১২
Share:

প্রতীকী ছবি।

অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজারকে দু’দিন ধরে ডিজিটাল গ্রেফতার করে রাখল সাইবার অপরাধীরা। টেলিকম দফতরের আধিকারিকের পরিচয় দিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে দু’দিন ধরে দফায় দফায় ১ কোটি ২৯ লক্ষ টাকা সাইবার অপরাধীরা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ফোন করে সাইবার অপরাধীরা। জানানো হয়, তাঁর ফোনের সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কাজ হচ্ছে। এ কথা শুনে ব্যাঙ্ক ম্যানেজার হতচকিত হয়ে যান। আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ, তাঁকে সাইবার অপরাধীরা হুমকি দেন, যদি তাঁদের সঙ্গে সহযোগিতা না করেন, তা হলে গ্রেফতার করা হবে। ওই ব্যাঙ্ক ম্যানেজারের বাড়ি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়।

পুলিশ জানতে পেরেছে, ভিডিয়ো কলে ব্যাঙ্ক ম্যানেজারকে থানার লকআপ দেখানো হয়। এ ছাড়াও কয়েক জন পুলিশের উর্দিধারীকেও দেখানো হয়। তার পর আবার হুমকি দেওয়া হয়, এই বিষয়টি থেকে নিষ্কৃতি পেতে হলে তাঁদের অফিসারের সঙ্গে কথা বলতে হবে। তার পরই আরও এক ব্যক্তিকে ফোন ধরিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি তখন টাকা দাবি করেন। ব্যাঙ্ক ম্যানেজারকে বলা হয়, একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে, সেখানে যেন টাকা পাঠিয়ে দেওয়া হয়। সাইবার অপরাধীদের কথামতো ওই অ্যাকাউন্টে প্রথমে কিছু টাকা পাঠান। ব্যস, ওটাই ছিল সাইবার অপরাধীদের বড় ফাঁদ। ওই অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ম্যানেজারের অ্যাকাউন্টের যাবতীয় নথি হাতিয়ে নেওয়া হয়। তার পর কয়েক দফায় ব্যাঙ্ক ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে এক কোটি ২৯ লক্ষ টাকা তুলে নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement