S Jaishankar

জি-৭-এর বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ফ্রান্সের বিদেশ মন্ত্রকের পক্ষ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মন্ত্রীরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনাকরেছেন। হরমুজ় প্রণালীরনিরাপত্তা নিশ্চিত করতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৮:৫৪
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ার চলতি যুদ্ধ পরিস্থিতির বিষয়টি উঠে এল ফ্রান্সে আয়োজিত জি-৭-এর বিদেশমন্ত্রী এবং অংশীদার দেশগুলির পার্শ্ববৈঠকে। গত কালই কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে কথা বলেছেন সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিম এশিয়ার সংঘাতজনিত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি। হরমুজ় প্রণালী নিয়েও কথা হয়েছে দুই নেতার। পাশাপাশি জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও দেখা করেন। বিদেশমন্ত্রী তাঁর সমাজমাধ্যমের পোস্টে লেখেন, ‘দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে’। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গেও দেখাকরেছেন তিনি।

আজ ফ্রান্সের বিদেশ মন্ত্রকের পক্ষ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মন্ত্রীরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনাকরেছেন। হরমুজ় প্রণালীরনিরাপত্তা নিশ্চিত করতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।’’ তাঁর বক্তৃতায় জয়শঙ্কররাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি শক্তি, সার এবং খাদ্যের নিরাপত্তা সংক্রান্ত গ্লোবাল সাউথের উদ্বেগ এবং চ্যালেঞ্জগুলির কথাতুলে ধরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন