সংরক্ষণ মামলায় নোটিস

উচ্চবর্ণের জন্য ১০% সংরক্ষণ মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এই সংরক্ষণের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন ব্যবসায়ী তেহসিন পুনাওয়ালা। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রের মত জানতে চাইলেও কোনও স্থগিতাদেশ দেয়নি। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৮
Share:

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফাইল চিত্র।

উচ্চবর্ণের জন্য ১০% সংরক্ষণ মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এই সংরক্ষণের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন ব্যবসায়ী তেহসিন পুনাওয়ালা। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রের মত জানতে চাইলেও কোনও স্থগিতাদেশ দেয়নি।

Advertisement

উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশের জন্য চাকরি ও শিক্ষা ক্ষেত্রে ১০% সংরক্ষণের বিলটি পাশ হয়েছে সংসদে। রাষ্ট্রপতি সেই বিলে সই করায় সেটি আইনে পরিণত হয়েছে। আগেও এই সংরক্ষণ মামলায় কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এ দিন বকেয়া আবেদনগুলির সঙ্গে পুনাওয়ালার নতুন আবেদনটিও যোগ করার নির্দেশ দিয়ে‌ছে কোর্ট।

বিলটি আইন হওয়ার আগেই এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘জনহিত অভিযান’ এবং ‘ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নামে দু’টি সংগঠন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement