Bastian menu price

দৈনিক আয় ২-৩ কোটি টাকা! মুম্বইয়ে শিল্পা শেট্টির রেস্তরাঁয় খেতে গেলে কত খরচ পড়বে?

শিল্পা শেট্টির রেস্তরাঁটিতে ঢুকলে মনে হবে যেন কোনও গুহার ভিতরে চলে এসেছেন। খানিকটা ভিতরে ঢুকলেই বনজঙ্গলের থিম চোখে পড়বে। চোখ ধাঁধানো অন্দরসজ্জা। রেস্তরাঁ থেকে দেখা যায় মুম্বইয়ের সমুদ্র সৈকত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪
Share:

শিল্পার রেস্তরাঁয় খাবারের দাম কত? ছবি: সংগৃহীত।

বলিউডের তারকা মহলে বেশ জনপ্রিয় শিল্পা শেট্টির রেস্তরাঁ ‘বাস্টিয়ান’। বলি তারকাদের পার্টি করার অন্যতম ঠিকানা এখন এই রেস্তরাঁটি। এখানেই বসেছিল সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের বিয়ের প্রীতিভোজের আসর। এক সাক্ষাৎকারে লেখিকা শোভা দে জানান, শিল্পার রেস্তরাঁর দৈনিক আয় প্রায় ২ কোটি টাকা। সপ্তাহান্তে সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩ কোটির কাছাকাছি।

Advertisement

রেস্তরাঁটিতে ঢুকলে মনে হবে যেন কোনও গুহার ভিতরে চলে এসেছেন। খানিকটা ভিতরে ঢুকলেই বনজঙ্গলের থিম চোখে পড়বে। চোখ ধাঁধানো অন্দরসজ্জা। রেস্তরাঁ থেকে দেখা যায় মুম্বইয়ের সমুদ্র সৈকত।

রেস্তরাঁটির মেনুতে বিভিন্ন ধরনের নিরামিষ এবং আমিষ খাবার রয়েছে। এখানকার জেসমিন টিয়ের দাম ৯২০ টাকা। এখানে পাবেন গ্লুটেনমুক্ত খাবারও। দাম কিন্তু বেশ চড়া। গার্লিক নুড্‌ল থেকে চিকেন বোরিতোর মতো সাধারণ খাবারগুলির দাম যথাক্রমে ৬৭৫ থেকে ৯০০ টাকা। রেস্তরাঁয় বুরাটা স্যালাডের দাম প্রায় ১০৫০ টাকা। অ্যাভোকাডো টোস্টের দাম ৮০০ টাকা। রেস্তরাঁটিতে সামুদ্রিক খাবার যেমন কাঁকড়া, লবস্টার, সামুদ্রিক মাছও বেশ জনপ্রিয়। বিলাসবহুল এই রেস্তরাঁয় অ্যালকোহলও পরিবেশন করা হয়।

Advertisement

এই রেস্তরাঁর বার্ষিক আয় কত, তা নিয়ে জল্পনা অনেক। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পাকে এই প্রশ্ন করা হয়। শিল্পা অবশ্য এই বিষয়ে তেমন স্পষ্ট উত্তর দেননি কখনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement