Summer Intership 2026

বিটেক, বিই পড়ুয়াদের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচি! সুযোগ মিলতে পারে কোন প্রতিষ্ঠানে?

প্রতিষ্ঠানের ফাউন্ড্রি অ্যান্ড ফর্জ টেকনোলজি বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। উদ্দেশ্য— ফাউন্ড্রি অ্যান্ড ফর্জ টেকনোলজির নানা বিষয়কে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শেখানো এবং প্রযুক্তিগত দিকগুলিকে আরও ভাল ভাবে পড়ুয়াদের বোঝানো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৫৬
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এনআইএএমটি, আগে নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি) গ্রীষ্মকালীন প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের ফাউন্ড্রি অ্যান্ড ফর্জ টেকনোলজি বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। উদ্দেশ্য— ফাউন্ড্রি অ্যান্ড ফর্জ টেকনোলজির নানা বিষয়কে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শেখানো এবং প্রযুক্তিগত দিকগুলিকে আরও ভাল ভাবে পড়ুয়াদের বোঝানো। যোগ দিতে পারবেন শুধুমাত্র ইউজিসি এবং এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং পাঠরতেরা। ৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পড়ুয়াদের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্য আয়োজন করা হয়েছে ইন্টার্নশিপের। খরচ বহন করছে এনআইএএমটি রাঁচি।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এনআইএএমটি-র ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement