Esha Deol

ধর্মেন্দ্রের মৃত্যুর পর ছ’মাস পার, দুই সৎবোন ঈশা ও অহনার সঙ্গে কেমন সম্পর্ক, জানালেন ববি দেওল

ধর্মেন্দ্রের দুই পরিবার, দুই স্ত্রীর সঙ্গে থেকে মোট ছয় সন্তান রয়েছে। অভিনেতার মৃত্যুর পর হেমার মেয়েদের সঙ্গে সম্পর্কে আদৌ কি রয়েছে? জানালেন ববি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৫৬
Share:

দেওল পরিবারে অন্দরের সমীকরণ কেমন? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে দেওল পরিবারের কলহ নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। শোনা গিয়েছিল, অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের পরে তাঁর প্রথমপক্ষের সন্তান এবং পরিবারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে হেমা মালিনী এবং তাঁর মেয়েদের। কিন্তু সেই সব আলোচনা প্রসঙ্গে মুখ খুললেন দাদা ববি দেওল। বাবা চলে যাওয়ার পর দুই সৎবোনের সঙ্গে তাঁদের সম্পর্কের উন্নতি হয়েছে বলে জানান ববি।

Advertisement

ধর্মেন্দ্রের প্রয়াণের পরে সানি এবং ববি দেওলের পরিবার আলাদা করে প্রবীণ অভিনেতার স্মরণসভার আয়োজন করেছিলেন। অন্য দিকে, হেমা স্মরণসভার আয়োজন করেন আলাদা, যা থেকে ধরে নেওয়া হয়েছিল যে, দুই পরিবারের সম্পর্ক ভাল নয়। সেই আলোচনা নস্যাৎ করেন ববি। তিনি জানান, তিনি প্রতি মুহূর্তে বাবাকে মিস্ ‌করেন। বাবা মারা যাওয়ার পর থেকে বেশি করে নিজের স্ত্রী ও ছেলের সঙ্গে সময় কাটান। কারণ ববি বুঝেছেন, বক্সঅফিস সাফল্য বা কোটি কোটি টাকার সম্পত্তিরও কোনও মূল্যই নেই, যদি পরিবার তাঁর সঙ্গে না থাকে।

ববি বলেন, ‘‘আমার মনে হয় আমরা প্রত্যেকেই নিজ নিজ উপায়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কখনও কখনও আমরা একে অপরকে ভুল বুঝি। কারণ, আমরা নিজেরাও কষ্ট পেয়েছি তাই। প্রত্যেকেরই মনে হয় যে তাঁর কষ্টটা অন্যের চেয়ে বেশি। তবে যে কোনও পরিস্থিতিকে সময় দিতে হয়, সেরে উঠতে দিতে হয়... হারানোর বেদনা পরিবারকে আরও কাছাকাছি নিয়ে আসে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement