Krittika Kamra-Gaurav Kapoor

আড়ম্বরহীন বিয়ে! কেন সাদামাঠা ভাবে বিয়ে করলেন কৃতিকা ও গৌরব? মুখ খুললেন অভিনেত্রী

বিয়েতে ছিল না কোনও আড়ম্বর। সাদামাঠা ভাবেই বিয়ে করেছেন তাঁরা। কেন? সেই প্রশ্ন উঠছিল। অবশেষে মুখ খুললেন নববধূ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:৫৩
Share:

কেন সাদামাঠা ভাবে বিয়ে করলেন কৃতিকা ও গৌরব! ছবি: সংগৃহীত।

সম্প্রতি বিয়ে করেছেন কৃতিকা কামরা ও গৌরব কপূর। তাঁদের বিয়ে নিয়ে উত্তেজিত অনুরাগীরা। রসায়নেও মুগ্ধ তাঁরা। তবে বিয়েতে ছিল না কোনও আড়ম্বর। সাদামাঠা ভাবেই বিয়ে করেছেন তাঁরা। কেন? সেই প্রশ্ন উঠছিল। অবশেষে মুখ খুললেন নববধূ।

Advertisement

ছোটপর্দার অভিনেত্রী জানান, তাঁরা বিয়েটাকে কোনও বড় অনুষ্ঠান হিসাবে দেখেননি। তাঁর কথায়, “বিয়েতে আড়ম্বর চাইনি। আসলে বিয়েটা বড় বিষয়ই নয়। আমরা প্রথম দিন থেকেই নিশ্চিত ছিলাম, আমরা তিন-চার দিন ধরে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে চাই না। আমাদের বিয়েটাকে ক্যালেন্ডারে পরিণত করতে চাইনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নানা রীতি পালন করতে চাইনি।”

বিয়েতে বর আর কনেই আনন্দ করতে পারেন না। মাথায় এত দায়িত্ব থাকে, সেই দিকগুলিতে মন দিতে হয় তাঁদের। মনে করেন কৃত্তিকা ও গৌরব দু’জনেই। তাই নিজেদের বিয়েটা সেই ভাবে হোক, তাঁরা চাননি। কৃতিকার কথায়, “আমরা নিজেরা খুব আনন্দ করতে পেরেছি। আমাদের দৌড়োদৌড়ি করতে হয়নি। সূর্য ডোবার আগেই সব করতে হবে— এ সব আমাদের কেউ বলেনি। কোনও নির্দিষ্ট সময়সীমা ছিল না। আলাদা করে কোনও অনুষ্ঠান বসেনি। যে যার নিজের মতো করে আনন্দ করেছি। বন্ধু ও পরিবারের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। পরিবারের প্রবীণ ও বাচ্চারাও একই ভাবে আনন্দ করেছে আমাদের সঙ্গে।”

Advertisement

বর ও কনে দু’জনেই মুম্বইবাসী। তাই দু’জনই চেয়েছিলেন যেন মুম্বইতেই বিয়েটা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন কৃত্তিকা ও গৌরব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement