Narendra Modi's US Visit

ডিসেম্বরেই আমেরিকায় যেতে পারেন মোদী, ট্রাম্প ভারত সফরে আসবেন কবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত গোর

ডিসেম্বরে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন হবে আমেরিকায়। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৬:৩০
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

চলতি বছরের শেষেই আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বর মাসে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বার্ষিক সম্মেলন হবে আমেরিকায়। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ ভারতে আসতে পারেন, তা-ও জানিয়েছেন তিনি।

Advertisement

প্রথমে শোনা গিয়েছিল, চলতি বছরের শেষের দিকেই ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু নভেম্বর মাসে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন (ইউএস মিডটার্মস) হবে। তাই আগামী বছর ভারত সফরে আসতে পারেন ট্রাম্প। এই প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “মিডটার্মসের সময় নয়। এটা (ট্রাম্পের ভারত সফর) আগামী বছরের কোনও একটা সময় হতে পারে।”

মার্কিন রাষ্ট্রদূত গোর জানিয়েছেন, জি২০ সম্মেলনে উপস্থিত থাকার সময় মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। গত ২৩ মে তিন দিনের ভারত সফরে এসেছিলেন তিনি। সেই সময়েই আমন্ত্রণ জানানো হয় মোদীকে।

Advertisement

গত কয়েক সপ্তাহে ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় আরও গতি এসেছে বলে জানিয়েছেন গোর। তাঁর মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে তা উভয় পক্ষের জন্য লাভজনক হবে। মার্কিন রাষ্ট্রদূত জানান, দু’সপ্তাহ পরে চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর বিদেশমন্ত্রীরা ফিলিপিনসে বৈঠকে বসবেন। উল্লেখ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের ‘আধিপত্য’ রুখতে আন্তর্জাতিক এই জোটের অন্যতম দুই সদস্য হল আমেরিকা এবং ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement