Fire Cracker Unit Blast

অন্ধ্রের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, অভিঘাতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ল শ্রমিকের দেহ! মৃত অন্তত ২০

শনিবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই কারখানায় আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১
Share:

অন্ধ্রের আতশবাজি কারখানায় বিস্ফোরণ। ছবি: পিটিআই।

আবার অন্ধ্রপ্রদেশের আতশবাজি কারখানায় বিস্ফোরণ। উড়ে গেল কারখানার ছাদ। বিস্ফোরণের সময় ওই কারখানায় কাজ করছিলেন অনেকেই। বিস্ফোরণে অভিঘাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম অনেকে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই কারখানায় আগুন ধরে যায়। ওই কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ ওই কারখানায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে শ্রমিকদের দেহ অনেক দূর পর্যন্ত ছিটকে গিয়েছে।

অন্ধ্রের কাকিনাড়া জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক আতশবাজি কারখানা। ওই জেলার পুলিশ সুপারের দফতরের তরফে জানানো হয়েছে, ভেটলাপালেম গ্রামে এক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত ২০ জন শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তবে ওই কারখানায় অনেকে কাজ করছিলেন। বিস্ফোরণের ফলে অনেকের শরীর পুড়ে গিয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মনে করা হচ্ছে।

Advertisement

দমকল বাহিনী সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও রয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিষয়টা পূর্ণাঙ্গ খতিয়ে দেখা হবে। গত বছর অক্টোবরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক আতশবাজি কারখানায় আগুন এবং পরে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement