Viral

Army: ২৭ বছর আগে যা করেছিলেন মা, সেই কীর্তিই করে দেখালেন ছেলে!

সেনা প্রশিক্ষণ অ্যাকাডেমি থেকে পাশ করেছিলেন মা। ২৭ বছর পর ওই অ্যাকাডেমি থেকেই পাশ করলেন পুত্র। মা-ছেলের কীর্তিতে মজে নেটমাধ্যম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১১:২৮
Share:

ছবি টুইটার।

সন্তানের সাফল্যে সব মায়েরাই গর্ব বোধ করে থাকেন। কিন্তু সন্তান যখন মায়ের মতোই কীর্তি গড়েন, তখন যে কোনও মায়ের হৃদয়েই এক অনাবিল আনন্দ সঞ্চারিত হয়। ঠিক তেমন অনুভূতিই ধরা পড়েছে মেজর স্মিতা চতুর্বেদীর মনে।

Advertisement

২৭ বছর আগে সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করেছিলেন স্মিতা। তার পর সেনায় কাজ করেছেন তিনি। ২৭ বছর পর একই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করলেন স্মিতার পুত্র। ছেলের এই সাফল্যে স্বাভাবিক ভাবেই অভিভূত স্মিতা।

Advertisement

চেন্নাইয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগের টুইটার অ্যাকাউন্ট থেকে স্মিতা ও তাঁর পুত্রের এই কাহিনি তুলে ধরা হয়েছে। টুইটে ছোট্ট ভিডিয়োতে স্মিতার বক্তব্যও তুলে ধরা হয়েছে। ছেলের এই কৃতিত্বে তিনি যে উচ্ছ্বসিত, সে কথাই বলেছেন স্মিতা। তাঁর চোখে-মুখে আনন্দের বন্যা। মা-ছেলের এই মুহূর্ত নিয়ে আপ্লুত নেটাগরিকরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement